Projects Projects
Powered by TakingITGlobal
TakingITGlobal
Home Home Action Tools Projects TIG Bengali Progress Reports [ Login | Sign Up ]

Project:
TIG Bengali

Blogs   Blogs

Jul 9th, 2009 - 15:52:08 | দেবশ্রীDebashree
খুব শিগগীর প্রজেক্টের পাতাটার চারদিকে একটু চোখবুলিয়ে নিন...নতুন কিছু দেখছেন না? বাঁ-দিকে পাতার খানিকটা নিচে জল্পাই রঙের বাক্সটাতে টিগ-বাংলার টুইটার ফীড আসছে! আমরা এখন টুইটারে-ও। প্রতিদিনের খবরাখবর সরবরাহ করবে টুইটার। আপনি যদি দেখতে চান আমরা কতদুর এগিয়েছি, প্রজেক্ট পেজটা একবার ঘুরে যেতে পারেন...একঝলকে সারা দিনের গরমাগরম খবর।
আমাদের ফলো করুন TIG_Bengali নামে।

কিম্বা অনুবাদক-রা আপনাদের কাজের আপডেট টুইট করতে থাকুন। যেমন আমাদের টিমের আনোয়ার হয়ত লিখবে" ৫৪৪ টা ফ্রেজ একবারে করে ফেললাম!!!!...Translation is Addictive" । বলতে গেলে টুইটার ফীডগুলো ট্রান্সলেশন প্ল্যাটফর্মের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে আপনাদের একটা যোগসূত্র স্থাপন করবে...অনেকেই জিজ্ঞাসা করেন, কেমন চলছে, কদ্দুর এগোলো...এবার আর উত্তরের অপেক্ষা করতে হবেনা!

এবার দুটি আভ্যন্তরীন ঘোষনা -
>টিগ_বাংলা দলের থেকে টুইটার ফীড যারা দিতে চান তারা গ্রুপে ইমেল করুন, তাদের পাসোয়ার্ড জানানো হবে।

>দ্বিতীয়ত, প্রজেক্ট-পাতার নতুন আরেকটি সঙ্কলন হল 'আলাপ'...এই থ্রেডটি সৃষ্টি করা হয়েছে, আমাদের পরিচয় ও আদানপ্রদান আরেকটু বাড়ানোর জন্য। প্রজেক্টের সাথে যুক্ত যে কেউই এখানে পোস্ট করতে পারেন।

কি বলেন?

~দেবশ্রী






Dec 10th, 2008 - 02:38:04 | দেবশ্রীDebashree
এতদিনে আপনারা অনেকেই হয়ত দেখে ফেলেছেন www.tigweb.org আদপে কি! যদি এখনো অনেকে সময় করে উঠতে পারেননি, তারা একবার ঢুঁ মেরে আস্তে পারেন...এক্কেবারে ফাটাফাটি! ভিস্যুয়াল-মিডিয়ার মোক্ষম প্রভাব দেখা যাবে এই ৬তম ভার্সানে; যার অন্যতম লক্ষ্য ওয়েবসাইটে বেশি ট্রাফিক টানা!

আগামী ১৬ই ডিসেম্বর, টরোন্ট-র হেডকোয়ার্টারে সন্ধ্যে রাত্তিরে শুরু হবে টিগের V6-উৎসব অর্থাৎ টিগের নবীন-বরণ।প্রবেশমূল্য পাঁচ-ডলার, কিনে নিতে পারেন টিগ-লেখা টি-শার্ট, টিগের পুরো-দলের সঙ্গে আলাপ ও মুখোরোচক স্ন্যাক্স আর অনবদ্য এক সন্ধ্যার সাক্ষী হতে উপস্থিত থাকুন ৯৫৭ ব্লোর স্ট্রীট ওয়েস্ট অসিংটন, টরোন্ট, অন্টারিও, কানাডা!
নাহঃ সেগুড়ে বালি! টিগের সাথে এদুবছরে যতই হৃদ্যতা গড়ে উঠুক, অন্টারিও বহুদূর! আশা রাখি কোনোদিন টিগ আরো কাছে আসবে!

ট্রান্সলেশন টিমের সকলেই চিয়ারাকে চেনেন,টিগের মাল্টি-লিঙ্গুয়াল টিম ম্যানেজার। গত দু-সপ্তাহ ক্রমাগত ওর কাছ থেকে মেল এসেছে টিগ হোম-পেজ অ্যনিমেশন ভিডিও-র জন্য ট্রান্সলেশন করে পাঠাও কিম্বা সুপার-আর্জেন্ট সেকশন থেকে 'সংস্থা' অংশটুকু যেমন করে হোক এ-হপ্তার মধ্যে শেষ করে দাও! যুদ্ধকালীন তৎপরতায় গত সপ্তাহে ১৪টা ভাষার অনুবাদের কাজ শেষ করেছে ল্যাঙ্গুয়েজ-কোঅর্ডিনেটর-রা। এখনো বাকী আছে জেনিফার করিয়েরো-র টিগের সহনির্মাতার, ওয়েলকাম স্পীচ অনুবাদ; যেটা আসলে হবে একটা ভিডিও-প্রেসেন্টেশন যার অনুবাদ থাকবে বিভিন্ন ভাষায়।

এর থেকে বেশি খবর তো আপাতত নেই!...দেখতে থাকুন কত তাড়াতাড়ি টিগ জনসমক্ষে উপস্থিত হচ্ছে!!

-দেবশ্রী!




Dec 1st, 2008 - 19:49:39 | দেবশ্রীDebashree
টিগ সাজছে একেবারে অন্য রকম এক সাজে!
'রিভ্যাম্প' কথাটা বেশ কয়েকদিন ধরেই শুনছি। প্রজেক্ট পেজ-এর যেসব খুঁটিনাটি পরিবর্তন করলে বা বিশেষ কোনও টুল-এর সংযোজনে যদি এই পেজটাকে আরো উপযোগী করা যায়, সে ব্যাপারে তর্কে-মাত(ডিস্কাশন বোর্ড) একটা থ্রেডও তৈরী করেছে, লরা কেনিয়ান, টিগের অনলাইন কম্যুনিটি ম্যানেজার ও এডিটার।
যে বিটা-ভার্সনটা তৈরী হয়েছে, সেদিন সেটা দেখলাম! যেকোনো একটা অংশ নয়, টিগকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, তাতে রীতিমত চমক লাগে! ফ্ল্যাশ প্লেয়ার, আ্যনিমেশন ভিডিও, টিগ ফীড ও প্রত্যেক মূহুর্তে সদস্যদের আ্যক্টিভিটি আপডেট, জনপ্রিয় ট্যাগ-এর এক বিশাল লম্বা এক লিস্ট - শুধু মাত্র প্রথম পাতাতেই এত কিছু।
শুধুমাত্র আকর্ষনীয় নয়, আরও বেশি মাত্রায় তরুনদের কাছে পৌঁছে যাবার জন্য, এই ভিসুয়াল মিডিয়ার ব্যবহার কার্যকরী হতে চলেছে। আরো জানা গেছে, এবারে আঞ্চলিক কাজকর্মের কথা মাথায় রাখা হবে সাইট লে-আউট তৈরী-র সময়। এমন এক মানচিত্র থাকবে যেখানে যে দেশের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই অঞ্চলটি রঙ্গীন হয়ে উঠবে!

আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে...টিগের নতুন আয়োজন শুরু হতে চলেছে! এক ঝলক দেখতে চাইলে, জেনিফার করিয়েরো-র ব্লগে চোখ বোলান - http://www.tigblog.org/group/frontpage/

- দেবশ্রী!

If you've problem reading the fonts, try it on IE, it might help!



Sep 24th, 2008 - 22:52:48 | দেবশ্রীDebashree
অন্যান্য ভাষায় টিগ এর আনুষ্ঠানিক প্রারম্ভের সময়সীমা নির্ধারিত হয়েছে ২০০৯ এর মার্চ। আজ Chiara-র, আমাদের বহুভাষিক দলের ম্যানেজার, সাথে কথা বলে, সেরকমই জানতে পারলাম। বাংলা সাইটের প্রকাশও সেই একই সঙ্গে হওয়ার কথা। এখনো অনেক অনেক কাজ বাকি। আমরা প্রায় দুহাজার এর মত ফ্রেজ অনুবাদ করে ফেলেছি, কিন্তু আরো হাজার হাজার ফ্রেজ আনুবাদ এর আপেক্ষায়!
আপনাদের সাহায্য একান্ত কাম্য! টিগ বাংলা-কে আন্তর্জাতিক স্তর-এ পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন!

-দেবশ্রী!



Sep 13th, 2008 - 05:08:28 | দেবশ্রীDebashree
বন্ধুরা,
গত কয়েক সপ্তাহ কিছু এলোমেলো কাজে জড়িয়ে পড়েছিলাম। অনুবাদ ছাড়া টীগ এর আর কোনও আঙ্গিকে চোখ ই যায়নি। ইতিমধ্যে আমার সহকর্মী ল্যাপটপ-টি কিছুদিন আগে বিচ্ছিরি ভাবে বিগড়ে বসেছে, অপেক্ষায় আছি কবে সে হাসপাতাল থেকে বাড়ী ফেরে, আর আবার আমি স্ব-মহিমায় অনুবাদ শুরু করতে পারি। তবে আমাদের ভলেন্টিয়ার দের আমার আন্তরিক অভিবাদন, তাদের সক্রিয়তার জন্য। দলের তরুনতম সদস্য, শব্বির (জানিনা নামের বানান ভুল হল কিনা, আমি দুঃখিত!) তার পরীক্ষার সময়েও আনুবাদের কাজ চালিয়ে গেছেন! যদিও যেসব সদস্য তাদের পেশাগত কারনে প্রযেক্ট-এর জন্য নির্ধারিত সময় দিতে পারছেন না, কিন্তু project promotional activity-র সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদিও নতুন ভলেন্টিয়ারদের জায়গা করে দেওয়ার জন্য তাদের গ্রুপ সদস্যপদ খারিজ হয়ে যাবে কিন্তু তারা মূল অনুবাদ প্রকল্প বা ট্রান্সলেশান প্রযেক্ট-এর সাথে যুক্ত থাকবেন!
ইতিমধ্যে টীগ-এর স্পটলাইট-এ বেশ কিছু নতুন প্রকল্প ঢুকে পড়েছে যেমন ব্লগ অ্যাকশান ডে, টীগ ভিডিও আপডেট এবং সর্বোপরি টীগ এর পাইলট ই-কোর্স...এই তিনটি প্রকল্প-র মাধ্যমে টীগ ম্যানেজমেন্ট ও সদস্য দের মধ্যে আদানপ্রদানের সেতুটি আরও দৃঢ় হতে চলেছে!
মনে হচ্ছে খুব শিগগীর আরো কিছু ভাল খবর শোনাতে পারব!
ভাল থাকবেন,
দেবশ্রী!



Page: 1     (Total Blogs: 5)

Atom Feed feed